একটি দেশিয় ডস গেম সাইট

কম্পিউটারের প্রথমদিককার বেশিরভাগ গেমই মাইক্রোসফট ডস অপারেটিং সিস্টেমের উপযোগী করে তৈরি করা হয়েছিল। অনেক আগের এই গেমগুলোর মধ্যে কিছু এখনো বেশ জনপ্রিয়। ডসে খেলার জনপ্রিয় প্রায় সব গেমই ইন্টারনেট থেকে বিনামূল্যে এবং বৈধভাবে নামিয়ে নেওয়া যায়।
ডস গেম পাওয়া যাবে এমন কিছু ওয়েব সাইট—
ডস গেমস (www.dosgames.com/gameindex.php) : এই সাইটে জনপ্রিয় ৫০০-এরও বেশি গেম পাওয়া যাবে। ডস চলে এমন যেকোনো সফটওয়্যারের (এমুলেটর) মাধ্যমে খেলা যাবে এগুলো এবং এই সাইটি নিয়মিত হালনাগাদ করা হয়।
ডস গেমস আর্কাইভ (www.dosgamesarchive.com) : বিপুলসংখ্যক গেম পাওয়া যাবে এই ওয়েবসাইটে। সাইটটির বিশেষ দিক হলো প্রতিটি গেমের ছবি (স্ক্রিনশট) দেখা যাবে এখানে। সেই সঙ্গে ব্যবহারকারীর অবস্থান, চিটকোডসহ আরও বিভিন্ন প্রয়োজনীয় টিপস পাওয়া যাবে। কোন গেম কী সফটওয়্যারে চলবে না তা পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এই সাইটে।
ক্ল্যাসিক ডস গেমস (www.classicdosgames.com): এই সাইটেও বিভাগ অনুযায়ী গেমগুলো রাখা হয়েছে। গেমের ধরন, প্রকাশের তারিখ, প্রকাশক প্রতিষ্ঠানের নাম অনুযায়ী গেম খোঁজা যাবে। এখানে সব গেমই বিনামূল্যে নামানো যায়।
অ্যবানডোনিয়া (www.abandonia.com/en/game/all) : নতুন করে বিক্রি বা হালনাগাদ করা হয় না—এমন গেম পাওয়া যাবে এই ওয়েবসাইটে।
হোম অফ দ্য আন্ডারগস (www.hotud.org ): প্রায় সাড়ে পাঁচ হাজার গেমের আলোচনা পাওয়া যাবে এখানে। সেই সঙ্গে রয়েছে সংগ্রহ করার সুবিধা।সাইটে একটি ফোরামও রয়েছে ফলে যেকোনো প্রয়োজনে আলোচনা করতে পারবেন সেখানে। এ ছাড়া ইংরেজি উইকিপিডিয়াতে (http://en.wikipedia.org/wiki/Category:DOS_games) এ ধরনের গেমের বড় এক তালিকা রয়েছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment