ওয়েবসাইটে কম্পিউটার টিপস

কম্পিউটার-বিষয়ক বিভিন্ন টিপস নিয়ে চালু হয়েছে টেকটিউনসবিডি (www.techtunesbd.co.cc) ঠিকানার একটি ওয়েবসাইট। এতে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টিপস, বিভিন্ন সমস্যার সমাধান, নতুন সফটওয়্যারের তথ্য, নানা রকম ওয়েবসাইটের খবর আর তথ্যপ্রযুক্তির বিভিন্ন খবর পাওয়া যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

বাংলাদেশি মিশনগুলোর ওয়েবসাইট

বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনের ওয়েবসাইটগুলো সম্পর্কে জানতে গিয়ে আরেকবার বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টালের দুর্বলতা খুঁজে পাওয়া গেল। জাতীয় ওয়েব পোর্টালে (www.bangladesh.gov.bd) দেওয়া সংযুক্তি (লিংক) অনুযায়ী ১৭টি দেশে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন, দূতাবাস ও কনসুলেট অফিসের মোট ২১টি ওয়েবসাইট রয়েছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mofa.gov.bd) গিয়ে দেখা যায়, সংখ্যাটি হলো ২৫টি দেশের ৩০টি ওয়েবসাইট। যে কেউ প্রশ্ন করতে পারেন, ২৫টি দেশে অবস্থিত বাংলাদেশি মিশনের ওয়েবসাইটের সংখ্যা কেন ৩০টি? কারণ একটি দেশে হাইকমিশন বা দূতাবাসের ওয়েবসাইট থাকার পরও দূতাবাস বা হাইকমিশনের শাখা অফিস কনসুলেটের জন্য আলাদা ওয়েবসাইট আছে। বিদেশি মিশনগুলোর ওয়েবসাইটের একটি লক্ষণীয় বিষয় হলো, রাষ্ট্রদূত কিংবা হাইকমিশনার বা কনসাল জেনারেলের বাণী দেওয়া আছে; যেমন দেশের জেলা ওয়েবসাইটগুলোতে আছে জেলা প্রশাসকের বাণী। এই বাণী-সংস্কৃতি মূলত আমাদের ‘আমলাতান্ত্রিক’ মানসিকতার ফল। এটি এখনই বাদ দেওয়া দরকার।
ওয়েবে দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বিদেশে বাংলাদেশি মিশনের ওয়েবসাইটগুলোর সাফল্য নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। যাঁরা ওয়েবসাইটগুলো নির্মাণ করেছেন তাঁরা হয়তো মনে করেছেন, ওয়েবসাইটের মাস্টহেড বা শিরোনাম অংশে কিছু বাংলাদেশি ছবি দিয়ে দিলেই বোধহয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা হলো। বিষয়টি আসলে তা নয়। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, দেশের মানুষের জীবনবোধ ও বিদেশে বাংলাদেশিদের অবদানের চিত্র তুলে ধরার মধ্য দিয়ে বাংলাদেশকে প্রকাশ করার যে প্রয়াস থাকা দরকার তা ওয়েবসাইটগুলোতে অনুপস্থিত।
কূটনৈতিক কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো কাজ রয়েছে বাংলাদেশি মিশনগুলোর, তা বিবেচনায় নিলে মোটা দাগে বলতে হয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের ব্যবহারকারী হলো প্রবাসী বাংলাদেশি, যাঁরা তাঁদের নানা প্রয়োজনে নিজ দেশের মিশন ব্যবহার করেন; এবং বিদেশি নাগরিক, যাঁরা বাংলাদেশে আসতে চান কিংবা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে চান। তৃতীয় ব্যবহারকারী পক্ষটি হলো দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের আত্মীয়স্বজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা আছে—২০০৭ সালে প্রবাসী ও তাঁদের আত্মীয়স্বজন যাঁরা দেশে বাস করেন, তাঁদের তথ্যসহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দেওয়া যদি ওয়েবসাইট নির্মাণের একটি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে প্রতিটি ওয়েবসাইটের একটি করে বাংলা সংস্করণ থাকা দরকার। কারণ, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা এটিকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ পর্যায়ে দাবি জানাচ্ছি। বিদেশে অবস্থানরত আমাদের দেশের প্রবাসী ভাইবোনেরা সবাই ইংরেজি ভাষায় দক্ষ নন।
ওয়েবসাইটগুলো পর্যালোচনার সময় দেখা গেছে, এসবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোনো গাইডলাইন অনুসরণ করা হয়নি। ইচ্ছামাফিক সেগুলো তৈরি করা হয়েছে। মনে রাখা উচিত, ওয়েব একটি উন্মুক্ত স্থান। এটি কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়। ওয়েবে বিচরণের ক্ষেত্রে সবাই বিশ্ব-নাগরিক। যে কেউ যেকোনো ওয়েবসাইট যেকোনো অবস্থান থেকে দেখতে পারেন। তাই বাংলাদেশি মিশনগুলোর ওয়েবসাইটে কী ধরনের তথ্য থাকবে এবং কোন তথ্যের পর কোনটি সাজানো হবে, তার একটি গাইডলাইন থাকা দরকার। অর্থাত্ একটি নির্দিষ্ট সাইটম্যাপ সব দূতাবাস, হাইকমিশন ও কনসুলেট অফিসের অনুসরণ করা দরকার। কনসুলেট অফিসের জন্য পৃথক ওয়েবসাইট না থেকে এটি দূতাবাস বা হাইকমিশনের লিংক হিসেবে থাকলেই ভালো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ৪৫টি দেশে বাংলাদেশি মিশন রয়েছে। ওই দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরাও আছে। এ অবস্থায় সব দেশের জন্য আমাদের ওয়েবসাইট থাকা দরকার। সাম্প্রতিক কালে অনেক হাইকমিশন, দূতাবাস ও কনসুলেট জেনারেল অফিসের ওয়েবসাইট নতুন করে সাজানো হয়েছে। কিন্তু তাতে অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। নতুন ওয়েবসাইটগুলোতে ২০০৭ সালের তুলনায় তথ্যের পরিমাণ কিছুটা বেড়েছে। দু-একটি নতুন বিভাগও যুক্ত হয়েছে। কিন্তু তথ্য ও ওয়েবসাইটের গুণগত পরিবর্তন ঘটেনি।
আমরা আশা করতে পারি, এ মুহূর্তে আমাদের দেশে জেলাগুলো নিয়ে যেভাবে শক্তিশালী ডিজিটাল তথ্য বাতায়ন তৈরির চেষ্টা শুরু হয়েছে, সে রকমই একটি চেষ্টা অচিরেই বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর ক্ষেত্রে ঘটবে। এটি যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।
Source: Prothom-alo

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

প্রতিটি ইউনিয়নের জন্য ওয়েবসাইট

দেশের প্রতিটি ইউনিয়নের জন্য একটি করে ওয়েবসাইট তৈরির সুযোগ দিচ্ছে ওয়েবসাইটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামওয়েব। ‘তথ্য হোক আয়ের উৎস’ স্লোগানে এ কর্মসূচির আওতায় যে কেউ নিজের ইউনিয়নের পক্ষে ওয়েবসাইটের জন্য আবেদন করতে পারবেন। আজ থেকে নিবন্ধন কার্যক্রম চলবে ১৬ মার্চ পর্যন্ত। www.gramweb.net ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

গুগল বাজ-এর প্রথম পাঠ!

নেটিজেনে এসেছে নতুন অতিথি। নাম 'গুগল বাজ'। পুরোদস্তুর সামাজিক যোগাযোগ রক্ষার সাইট এটি। খবরটি শুনে ফেইসবুকের মাথায় বাজ পড়লেও খুশি হয়েছেন নেটিজেনের প্রায় সব সদস্যই! এদের অনেকেই আবার বুঝে উঠতে পারছেন না, গুগল বাজের বিষয়-আশয়। এটি কি আরেক ফেইসবুক, নাকি আছে নতুন কিছু। গুগল বাজে ঢোকার আগে তাহলে জেনে নেওয়া যাক কিছু বিষয়।

প্রথম কদম
ফেইসবুক বা টুইটারে ইমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হলেও গুগল বাজে যুক্ত হওয়ার নিয়ম একটু অলাদা। যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারা লগ-ইন করে ইনবক্সের নিচে বাজ অপশনের মাধ্যমে এ সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। তবে গুগল বাজের বন্ধুদের কাছে পেঁৗছতে হলে প্রোফাইলে কিছু তথ্য যোগ করতে হবে।

ফলো এবং ফলোয়ার
গুগল বাজে যোগাযোগ শুরুর প্রথম ধাপ হচ্ছে ফলো বা ফলোয়ার। ফেইসবুকের সঙ্গে গুগল বাজের এই অপসনে কিঞ্চিত পার্থক্য রয়েছে। গুগল বাজে কারো প্রোফাইলে ফলো বাটনে ক্লিক করে তাকে ফলো করার মাধ্যমেই কেবল ওই ব্যবহারকারীর সব আপডেট পাওয়া যাবে। আবার আপনার প্রোফাইলে যারা ফলো ক্লিক করবে কেবল তারাই আপনার আপডেট পাবেন।

স্ট্যাটাস নিয়ন্ত্রণ
গুগল বাজের স্ট্যাটাস বক্সে কিছু লিখলে তা বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। চাইলে এই স্ট্যাটাস আপডেট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য স্ট্যাটাস বক্সের নিচে 'পাবলিক' লেখা অপশনে ক্লিক করুন। এবার 'প্রাইভেট' নির্বাচন করুন। এভাবে ঠিক করে নিন কার কার সঙ্গে আপনার আপডেট শেয়ার করবেন।

বন্ধু খোঁজা
গুগল বাজে বন্ধু খুঁজতে 'ফাইন্ড পিপল' অপশনে যান। এবার 'ফলো মোর পিপল' বক্সে আপনার বন্ধুর নাম অথবা ইমেইল আইডি লিখুন। নাম লিখলে ওই নামের একাধিক ব্যবহারকারীর তালিকা আসতে পারে। ছবি দেখে আপনার বন্ধুকে নির্বাচন করুন। ইমেইল আইডি জানা থাকলে সরাসরি ইমেইল আইডি টাইপ করে সহজেই খুঁজে পাবেন।

আপডেটে মন্তব্য
এ অপসনটি একদমই ফেইসবুকের মতো। বন্ধুরা কিছু আপডেট করলে সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে তা দেখতে পাবেন। চাইলে আপডেটগুলোর ওপর মন্তব্যও করতে পারেন। এজন্য 'কমেন্ট' বাটনে ক্লিক করুন। কোনো আপডেট আপনার পছন্দ হলে 'লাইক' বাটনে ক্লিক করতে পারেন।

মোবাইল সংস্করণ
গুগল বাজের প্রধান আকর্ষণ এর মোবাইল সংস্করণ। আপাতত এনড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থক মোবাইল এবং আইফোন ব্যবহারকারীরা গুগল বাজের মোবাইল সংস্করণের ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
জিপিএস সমর্থিত মোবাইল ফোনে 'নিয়ারবাই মোড' চালু করে ব্যবহারকারীরা যা কিছু শেয়ার করবেন তা আশপাশের ১০ মাইল পর্যন্ত গুগল বাজ ব্যবহারকারীরা দেখতে পারবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা একে অন্যের ফলোয়ার না হলেও আপডেট পাবেন।

http://www.google.com/buzz

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

অনলাইনে বইয়ের মেলা

বাংলা একাডেমীতে চলছে একুশে বইমেলা। হাজারো ঝামেলায় পড়ে যারা বইমেলায় যাওয়ার ফুরসত পাচ্ছেন না, তাঁরা ইন্টারনেটে ক্লিক করে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন! এখানেও রয়েছে আরেক বইয়ের মেলা। তবে ছাপা কাগজে নয়; পিডিএফ ফরম্যাটে নেট থেকে ডাউনলোড করে পড়তে হবে এসব বই। দেরি না করে ঢুকে পড়ুন নিচের সাইটগুলোতে।

www.ebookdirectory.com
সাইটটির প্রচ্ছদেই রয়েছে নানান বইয়ের তালিকা ও ডাউনলোড লিংক। ইংরেজি ভাষায় প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিনের বিনামূল্যে গ্রাহক হওয়ার সুযোগও আছে এখানে। প্রচ্ছদের বাম দিকে রয়েছে ব্যবসা, প্রযুক্তি, সাহিত্য, বিপণনসহ নানা রকম বই।

www.getfreeebooks.com
মূলত সাহিত্যের ই-বুক নিয়ে সাজানো হয়েছে সাইটটি। প্রথম পৃষ্ঠায়ই রয়েছে বইয়ের নাম ও ডাউনলোড লিংক। ডান পাশে রয়েছে বিভিন্ন বইয়ের ক্যাটাগরি। এখানে ক্লিক করলে বইয়ের শিরোনাম ও সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে।

www.memoware.com
এ সাইটে রয়েছে রোমাঞ্চকর গল্প, সাহিত্য, ব্যবসা, ইতিহাস, ক্যারিয়ার, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন, ভাষা, স্বাস্থ্য, খেলাধুলা, ভ্রমণবিষয়ক কয়েক হাজার ই-বুক। সাইটটির বিশেষ আকর্ষণ শেক্সপিয়ারের গল্প আর উপন্যাসের ই-বুক।

www.theebooksale.com
১৭ হাজারেরও বেশি বই রয়েছে সাইটটিতে। প্রথম পৃষ্ঠায়ই রয়েছে বিভিন্ন বইয়ের শিরোনাম ও ডাউনলোড লিংক। এ ছাড়া ওয়েবসাইট ব্যানারের নিচ দিয়ে রয়েছে অক্ষর বিন্যাসের মাধ্যমে বইয়ের শিরোনাম নির্বাচন করে ডাউনলোড করার সুযোগ। এ সাইট থেকে অপেক্ষাকৃত কম সময়ে বই ডাউনলোড করা যায়।

www.ebooklobby.com
সায়েন্স ফিকশন বইয়ের জন্য সাইটটি বিখ্যাত। প্রচ্ছদের নিচের অংশজুড়ে রয়েছে বেশ কিছু সায়েন্স ফিকশনের শিরোনাম। এর ওপর ক্লিক করে পরবর্তী পৃষ্ঠা পড়ে নেওয়া সম্ভব। বিনামূল্যে ডাউনলোডের সুযোগতো থাকছেই।

www.truly-free.org
গল্প, উপন্যাস, প্রবন্ধ, বিশ্বসাহিত্যের নানা বই ডাউনলোডের জন্য জনপ্রিয় একটি সাইট www.truly-free.org। সাইটির প্রচ্ছদের নিচের দিকে রয়েছে পাঁচ শতাধিক বইয়ের নাম ও ডাউনলোড লিংক।
এ ছাড়া বিনামূল্যে বিভিন্ন ধরনের ই-বুক ডাউনলোড করা যায় এমন কিছু ওয়েবসাইট হচ্ছে-
www.talebooks.com
www.ebookmail.com
www.freebyte.com
www.ebooks-for-all.com

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

ওয়েবে কৃষিতথ্য নিয়ে এগ্রোবাংলা ডটকম

কৃষি ও মৎস্য চাষ বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি বাংলায় চালু হয়েছে কৃষিবিষয়ক www.agrobangla.com নামের একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটে কৃষিতথ্য ছাড়াও রয়েছে মৎস্য চাষ, গবাদিপশু ও পাখি পালনসংক্রান্ত তথ্য।
রয়েছে কৃষিভিত্তিক ই-বাজার। যার মাধ্যমে কৃষক পণ্য কেনাবেচা করতে পারবেন।
এছাড়া যুক্ত করা হয়েছে ছবি ভাণ্ডার, যেন সহজে কৃষিপণ্য এবং ফসলের বিভিন্ন রোগ ছবি দেখে চিহ্নিত করা যায়।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

মোবাইলে ব্যবহার উপযোগী নতুন ওয়েবসাইট

মোবাইলে ব্যবহারের জন্য চালু হয়েছে ফ্রেন্ডসদুনিয়াডটকম ওয়েবসাইট। নতুন এ সাইটে রয়েছে ফোরাম, ব্লগ, ক্লাব চ্যাট, গেমস্, সংবাদ। সাইটে যুক্ত করা যাবে ব্যাক্তিগত ওয়াপ। মোবাইলে ব্যবহারের উপযোগী এই নতুন ওয়েবসাইটটির ঠিকানা
hittp : friendsdunya.com

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments