গুগল বাজ-এর প্রথম পাঠ!

নেটিজেনে এসেছে নতুন অতিথি। নাম 'গুগল বাজ'। পুরোদস্তুর সামাজিক যোগাযোগ রক্ষার সাইট এটি। খবরটি শুনে ফেইসবুকের মাথায় বাজ পড়লেও খুশি হয়েছেন নেটিজেনের প্রায় সব সদস্যই! এদের অনেকেই আবার বুঝে উঠতে পারছেন না, গুগল বাজের বিষয়-আশয়। এটি কি আরেক ফেইসবুক, নাকি আছে নতুন কিছু। গুগল বাজে ঢোকার আগে তাহলে জেনে নেওয়া যাক কিছু বিষয়।

প্রথম কদম
ফেইসবুক বা টুইটারে ইমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হলেও গুগল বাজে যুক্ত হওয়ার নিয়ম একটু অলাদা। যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারা লগ-ইন করে ইনবক্সের নিচে বাজ অপশনের মাধ্যমে এ সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। তবে গুগল বাজের বন্ধুদের কাছে পেঁৗছতে হলে প্রোফাইলে কিছু তথ্য যোগ করতে হবে।

ফলো এবং ফলোয়ার
গুগল বাজে যোগাযোগ শুরুর প্রথম ধাপ হচ্ছে ফলো বা ফলোয়ার। ফেইসবুকের সঙ্গে গুগল বাজের এই অপসনে কিঞ্চিত পার্থক্য রয়েছে। গুগল বাজে কারো প্রোফাইলে ফলো বাটনে ক্লিক করে তাকে ফলো করার মাধ্যমেই কেবল ওই ব্যবহারকারীর সব আপডেট পাওয়া যাবে। আবার আপনার প্রোফাইলে যারা ফলো ক্লিক করবে কেবল তারাই আপনার আপডেট পাবেন।

স্ট্যাটাস নিয়ন্ত্রণ
গুগল বাজের স্ট্যাটাস বক্সে কিছু লিখলে তা বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। চাইলে এই স্ট্যাটাস আপডেট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য স্ট্যাটাস বক্সের নিচে 'পাবলিক' লেখা অপশনে ক্লিক করুন। এবার 'প্রাইভেট' নির্বাচন করুন। এভাবে ঠিক করে নিন কার কার সঙ্গে আপনার আপডেট শেয়ার করবেন।

বন্ধু খোঁজা
গুগল বাজে বন্ধু খুঁজতে 'ফাইন্ড পিপল' অপশনে যান। এবার 'ফলো মোর পিপল' বক্সে আপনার বন্ধুর নাম অথবা ইমেইল আইডি লিখুন। নাম লিখলে ওই নামের একাধিক ব্যবহারকারীর তালিকা আসতে পারে। ছবি দেখে আপনার বন্ধুকে নির্বাচন করুন। ইমেইল আইডি জানা থাকলে সরাসরি ইমেইল আইডি টাইপ করে সহজেই খুঁজে পাবেন।

আপডেটে মন্তব্য
এ অপসনটি একদমই ফেইসবুকের মতো। বন্ধুরা কিছু আপডেট করলে সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে তা দেখতে পাবেন। চাইলে আপডেটগুলোর ওপর মন্তব্যও করতে পারেন। এজন্য 'কমেন্ট' বাটনে ক্লিক করুন। কোনো আপডেট আপনার পছন্দ হলে 'লাইক' বাটনে ক্লিক করতে পারেন।

মোবাইল সংস্করণ
গুগল বাজের প্রধান আকর্ষণ এর মোবাইল সংস্করণ। আপাতত এনড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থক মোবাইল এবং আইফোন ব্যবহারকারীরা গুগল বাজের মোবাইল সংস্করণের ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
জিপিএস সমর্থিত মোবাইল ফোনে 'নিয়ারবাই মোড' চালু করে ব্যবহারকারীরা যা কিছু শেয়ার করবেন তা আশপাশের ১০ মাইল পর্যন্ত গুগল বাজ ব্যবহারকারীরা দেখতে পারবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা একে অন্যের ফলোয়ার না হলেও আপডেট পাবেন।

http://www.google.com/buzz

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment