নোবিপ্রবি’র ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন পত্র ও প্রয়োজনীয় নির্দেশিকা অনলাইনের মাধ্যমে বিতরণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগামী ১০ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন পত্র ও ভর্তি নির্দেশিকা বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ওয়েব সাইটের ঠিকানা— www.nstu.edu.bd|
আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত কেবলমাত্র একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি বা ডাকযোগে আগামী ১০ ডিসেম্বর ২০০৯ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment