এবার আঞ্চলিক ভাষায় মাইক্রোসফটের সফটওয়্যার

মাইক্রোসফটের সব সফটওয়্যার এবার ব্যবহার করা যাবে আঞ্চলিক ভাষায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস, ভিজ্যুয়াল স্টুডিওসহ প্রায় সব সফটওয়্যারই রয়েছে এ তালিকায়। সোমবার আঞ্চলিক ভাষায় মাইক্রোসফটের সব সফটওয়্যার ব্যবহারের সুযোগ চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট করপোরেশন। ইতিমধ্যে ৯৫ আঞ্চলিক ভাষার সংস্করণ তৈরি করা হয়েছে মাইক্রোসফটের সব সফটওয়্যারে। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম এখন ব্যবহার করা যাবে ৫৯টি ভাষায়। এর মধ্যে বাংলা ভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বাংলা ভাষাভাষীরাও তাঁদের নিজস্ব আঞ্চলিক ভাষায় সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের সরকারি ও শিক্ষা কর্মসূচি বিভাগের পরিচালক লরেন উডম্যান বলেন, 'আঞ্চলিক ভাষায় সফটওয়্যার ব্যবহারের ফলে কর্মক্ষেত্রে আরো দক্ষ জনবল বৃদ্ধি পাবে। ফলে আঞ্চলিক ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য রক্ষা করা সম্ভব হবে।'
সফটওয়্যারগুলো আঞ্চলিকীকরণের জন্য ল্যাঙ্গুয়েজ ইন্টারফেইস প্যাক বা এলআইপি এবং ক্যাপশন ল্যাঙ্গুয়েজ ইন্টারফেইস প্যাক বা সিএলআইপি নামে দুটি প্যাকেজ চালু করেছে মাইক্রোসফট। সিএলআইপি প্যাকেজের সফটওয়্যারগুলো ব্যবহারকারীরা ইচ্ছামতো অনুবাদ করে নিতে পারবেন। মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আঞ্চলিক ভাষা সমর্থনে সহায়তাকারী সফটওয়্যার ডাউনলোড করা যাবে। বাংলা ভাষাভাষী উইন্ডোজ ভিস্তা ব্যবহারকারীরা http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=0e21eb7b-e01a-4fcc-b7f1-30e419da7f5b&displaylang=bn-bd থেকে বাংলা ভাষায় ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে পারবেন। মাইক্রোসফট অফিসের বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=91426c33-ea45-482d-af08-cd8ea8cbfd53&displaylang=bn-bd ঠিকানার ওয়েবসাইট থেকে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment