রাশিচক্র নিয়ে পাঁচটি ওয়েবসাইট

গত বছর তত্ত্বাবধায়ক সরকারের একাধিক পালাবদল হয়েছে। বাজার অস্থিতিশীল। ভয়াবহ অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ চলছে। এসবের মধ্যে প্রতি বছরেরর মতো এবারো জ্যোতিষীরা কি সাহস দেখাবেন দেশের ভাগ্য আকাশে এ বছর কি আছে তা গণনা করার?

যা-ই ঘটুক, জীবন তো আর থেমে থাকবে না। এ বছর আপনার রোজগার কি বাড়বে? প্রেম বা বিয়ে বা অন্য কোনো ঘটনা কি জীবনকে আন্দোলিত করবে? এমন কতোই না প্রশ্ন আছে আমাদের মনে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে জ্যোতিষ শাস্ত্র আজ আপনার মাউস গোড়ায়। কি-বোর্ডে হাত বাড়ালেই পেয়ে যাবেন নানা রকম তথ্য। বিচার বিবেচনা আপনার, কোনটি রাখবেন আর কোনটি ফেলে দেবেন।

www.rashi12.com
রাশিচক্রের একটি বাংলাদেশি সাইট। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাইটটি চমৎকার। এখানে প্রতিটি রাশির নারী-পুরম্নষের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। যা আপনি নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এখানে মাস, সপ্তাহ এমনকি প্রতিদিনের রাশিফল দৃশ্যমান থাকে। প্রতিদিন দেশের প্রথম সারির সাতটি জাতীয় দৈনিকে প্রকাশিত রাশিফলগুলোও যুক্ত করা হয়। প্রেম-বন্ধুত্ব-বিয়ের জন্য কোন রাশির জাতকের সঙ্গে আপনার ভালো জুটি হতে পারে তার বর্ণনা এখানে পেয়ে যাবেন। পাথর বিষয়ে এখানে রয়েছে কিছু বর্ণনা যেমন পাথর কিভাবে কাজ করে বা আপনার জন্য কোন পাথরটি প্রয়োজন। জন্মকুঠি বা ন্যাটাল চার্ট পাবেন। এর সুবিধা পেতে আপনাকে ৫০০ টাকা বা ১০ ইউএস ডলার খরচ করতে হবে। বৈশাখী ফন্টে ডেভেলপ করা সাইটটি ইন্টারনেট এক্সপেস্নারার ব্যবহারকারীরা খুব সহজেই দেখতে পাবেন। মোজিলা বা অন্যান্য ব্রাউজার ব্যবহারকারীদের ফন্ট ইন্সটলের প্রয়োজন পড়বে। মোবাইল ব্যবহারকারীরাও রাশিফল জানতে পারবেন ওয়াপ সাইট ব্রাউজ করে।
সবচেয়ে খারাপ যে বিষয়টি তা হচ্ছে এ সাইটের কর্তৃপক্ষ মনে হয় তাদের ফোরামটি কখনোই ভিজিট করেন না। সেখানে বিশেষজ্ঞ জ্যোতিষবিদদের পরামর্শ পাওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমানে কিছু বাজে লিংক এবং বাজে পোস্টের মাধ্যমে সাইটটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

www.rashimela.net
এটিও রাশিচক্রের আরেকটি বাংলাদেশি সাইট। প্রথমত সাইটটি বাংলায় মনে হলেও বিস্তারিত অংশে সবকিছুই ইংরেজি ফন্টে তৈরি। বৈশাখী ফন্ট ব্যবহার করা হয়েছে। আপনার সিস্টেমে ফন্ট না থাকলে অবশ্যই তা সাইট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
বিভিন্ন রাশির জাতকের বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে দেয়া আছে। এখানে দেশি-বিদেশি অনেক খ্যাতিমান ব্যক্তি, কে কোন রাশির জাতক তা জানা যাবে। তাছাড়া আপনি কোন রাশির জাতক আপনার জন্ম তারিখ সরবরাহের মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারেন।
প্রতিদিনের রাশিফল মেইলের মাধ্যমে পেতে হলে তাদের গুগল গ্রুপের সদস্য হতে হবে। এখান থেকে আপনি নিয়মিত পাবেন প্রতিদিনের রাশিফল। এ সার্ভিসটি পুরোপুরি ফ্রি।

www.astrologyzone.com
বিদেশি সাইটগুলোর মধ্যে এ সাইটটি বেশ ভালো । বিভিন্ন রাশি সম্পর্কে জানার জন্য আপনি এখানে অনেক বেশি তথ্য পাবেন। প্রতি মাসের রাশিফল ছাড়াও প্রতি জাতকের ছুটিতে বা অবকাশকালের কিছু টিপস যেমন হেলথ টিপস আবার কোথায় কোন ধরনের আচরণ করা উচিত বা কোন ধরনের কাজের সঙ্গে জড়িত হওয়া উচিত এমন কিছু ভালো টিপস এখানে দেয়া আছে। যা আপনাকে নিজের ভুল-ত্রুটিগুলো শোধরাতে সহায়তা করবে। জ্যোতিষ বিদ্যা সম্পর্কে বিস্তারিত জানতে হলে এ সাইটে যেসব বইয়ের রেফারেন্স দেয়া আছে সেগুলো পড়তে হবে।

www.futurepointindia.com
ইনডিয়ানরা সেই প্রাচীন যুগ থেকে জ্যোতিষ বিদ্যা চর্চা করে আসছেন। এর প্রমাণ মেলে ইনডিয়ানদের তৈরি ওয়েবসাইটগুলোতে। রাশিচক্রের এ সাইটটি দেখলে তার নমুনা পাওয়া যাবে। সাইটটি দুটি ভাষায়, ইংরেজি ও হিন্দি। জ্যোতিষ শাস্ত্র শিখতে হলে এখান থেকে আপনি অনেক সুবিধা পাবেন। এখানে বেশ কিছু গবেষণা পেপার, বিভিন্ন সমস্যা ও এর সমাধান রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন বইয়ের তালিকা। এখানে একটি ডিরেক্টরি আছে যেখানে আছে ২০ হাজারেরও বেশি দেশি-বিদেশি জ্যোতিষবিদের ঠিকানা। আপনি যদি নিজে জ্যোতিষ শাস্ত্র চর্চা করেন এবং নিজেকে তুলে ধরতে চান তবে এখানে নাম যুক্ত করতে পারেন। ফিউচার পয়েন্ট ইনডিয়া অনেকগুলো সার্ভিস দিয়ে থাকে যেমন জ্যোতিষ শাস্ত্রবিষয়ক সফটওয়্যার, পামটপ (জ্যোতিষ সফটওয়্যার সমৃদ্ধ), জ্যোতিষ শিক্ষা, কনসালটেশন, কমপিউটার রাশিচক্র, রতন ভান্ডার, রিসার্চ জার্নালসহ অন্যান্য। এসব সার্ভিসের জন্য তারা নির্দিষ্ট হারে মূল্য নিয়ে থাকে। এছাড়া তারা প্রতি বছর বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে আসছে যেখানে সব জ্যোতিষবিদ এবং সংগঠন মিলিত হয়।

www.astrologycom.com
জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বিজ্ঞান। অনেকেই এর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। অনেকেই মনে করেন এটা স্রেফ ভাওতাবাজি। টাকা কামানোর একটা দৃশ্যমান উপায়। সে বিতর্কে যাবো না। জ্যোতিষ বিদ্যা জানার জন্য এ সাইটটি অনন্য। নিজে জ্যোতিষী না হলেও এ বিদ্যার রহস্যগুলো জানার জন্য সাইটটি ঘুরে দেখতে পারেন।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment