নাসার নতুন ওয়েব সেবা ‘অ্যাস্টেরয়েড ওয়াচ’
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি মহাকাশ গবেষক ও উত্সাহী সাধারণ মানুষের জন্য সম্প্রতি ‘অ্যাস্টেরয়েড ওয়াচ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে। পৃথিবীর আশপাশে বিদ্যমান বা পৃথিবীর দিকে ধাবমান গ্রহাণু (অ্যাস্টেরয়েড), উল্কা, ধূমকেতু (কমেট) ইত্যাদি সম্পর্কিত হালনাগাদ তথ্য এই সাইট থেকে পাওয়া যাবে। এ ছাড়া এ সম্পর্কিত সাম্প্রতিক গবেষণার ফলাফল ও বিশেষজ্ঞ মতামত সাইটে নিয়মিত সংযোজন করা হয়। বিভিন্ন তথ্যের পাশাপাশি গ্রহাণু, ধূমকেতু, উল্কা ইত্যাদির ছবি এবং ভিডিও ক্লিপিংসও রয়েছে এই সাইটে। আরএসএস ফিড ও ই-মেইল সাইন-আপের মাধ্যমে এখান থেকে নিয়মিত হালনাগাদকৃত তথ্য জানার ব্যবস্থা আছে। সাইটটির ঠিকানা: www.jpl.nasa.gov/asteroidwatch।
0 comments:
Post a Comment