কাজের কিছু প্রোগ্রামের সংকেত প্রকাশ করলগুগল

গুগলের ব্যবহারকারীরা জিমেইল, গুগল ডক, গুগল ম্যাপের মতো যেসব প্রোগ্রাম ব্যবহার করছেন, সেগুলোর অধিকাংশই জাভা স্ক্রিপ্টে তৈরি করা। যেসব প্রোগ্রাম ব্যবহার করে গুগল এই ওয়েবভিত্তিক বিশেষ প্রোগ্রামগুলো তৈরি থাকে, সেগুলোর প্রোগ্রামিং সংকেত সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো ব্যবহার করে দ্রুততর, শক্তিশালী এবং কার্যকরী ওয়েবভিত্তিক প্রোগ্রাম তৈরি করা সম্ভব।
ক্লোজার কম্পাইলার: ক্লোজার কম্পাইলার (http://code.google.com/closure/compiler) একটি জাভা স্ক্রিপ্ট অপটিমাইজেশন টুল। এটি ব্যবহার করে সহজেই একটি বড় আকারের সংকেতকে সমান কার্যকরী ছোট সংকেতে রূপান্তর করা যায়। ত্রুটিপূর্ণ কোড, syntax Gi fyj, variable references ও ধরন এবং জাভা স্ক্রিপ্টের সাধারণ ত্রুটিগুলো ধরিয়ে দেয় এটি।এর ফলে একটি ভালো মানের ওয়েব প্রোগ্রাম তৈরি ও পরিচালনা করা সহজ হবে। এই প্রোগ্রামটি বাইনারি ফাইল, ওয়েব প্রোগ্রাম ও এপিআই হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া ক্লোজার ইন্সপেক্টর (http://code.google. com/closure/compiler/docs/inspector.html) নামের এক্সটেনশনটি ব্যবহার করে সংকেতকে ত্রুটি মুক্ত (ডিবাগ) করা আরও সহজ হবে।এর সঙ্গে একটি ফায়ারফক্স অ্যাড-অনও ব্যবহার করা যাবে যা পেইজ স্পিড (http://code.google.com/ speed/page-speed/download.html) এর সঙ্গে ব্যবহার করে নতুন কোড ব্যবহার করার ফলে সাইটে কি ধরনের উন্নতি হচ্ছে, তা দেখা যাবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment