সফটওয়্যার ছাড়াই ওয়েব পেইজের ছবি
কাজ করার সময় বিভিন্ন ওয়েব পেইজের ছবি (স্ক্রিনশট) নেওয়ার দরকার পড়তে পারে।এই কাজটি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারও পাওয়া যায়। কিন্তু অফিস বা অন্য কোথাও কাজ করার সময় নিজের পছন্দের সেই সফটওয়্যারটি না-ও থাকতে পারে। সে ক্ষেত্রে এ ধরনের কাজ করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। www.aviary.com ঠিকানার ওয়েবসাইট ব্যবহার করে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্ক্রিনশট নেওয়া ছাড়াও এখানে ছবি সম্পাদনা, রং বা ভেক্টর এফেক্ট পরিবর্তনের কাজটি করা যায়। এই কাজগুলো করা যায় সম্পূর্ণ বিনামূল্যে।
স্ক্রিনশট নেওয়ার কাজটি করা যায় খুব সহজে। যেকোনো ওয়েবসাইটের ঠিকানার আগে লিখতে হবে aviary.com/ যেমন বাংলা উইকিপিডিয়া সাইটটির ক্ষেত্রে লিখতে হবে aviary.com/http://bn.wikipedia.org। এই ঠিকানাটি ওপেন করার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর ছবিটি একটি এডিটরে ওপেন হবে। resize, crop, rotate, flip-এর মতো প্রয়োজনীয় বেশ কিছু এডিট করার অপশন পাওয়া যাবে এখানে। সাধারণ এডিটের সঙ্গে সঙ্গে ছবিতে কোনো এফেক্ট বা কালার ফিল্টার ব্যবহার করার অপশনও রয়েছে এখানে। এডিট করার পর ছবিটি ডেস্কটপে ডাউনলোড করতে পারবেন ‘Save To Desktop’ অপশনটি ব্যবহার করে। এটি ছাড়াও ‘Save & Host Online’ নামে আরও একটি অপশন আছে, যেখানে ক্লিক করলে একটি নতুন পাতা আসবে, যেখানে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হবে। রেজিস্ট্রেশন করলে আপনার তৈরি করা ছবিগুলো বিনামূল্যে একটি ওয়েব অ্যালবামে রাখতে পারবেন। রেজিস্ট্রেশন করতে না চাইলে ‘Cancel’ চাপুন, তাহলে পাতার ওপরের বাঁয়ে ‘Share this creation’ নামে অপর একটি অপশন দেখতে পাওয়া যাবে। যেখান থেকে ছবিটির একটি ওয়েব ঠিকানা পাওয়া যাবে যা ই-মেইল, ওয়েবসাইট বা ফোরামে ব্যবহার করা যাবে। ফায়ারফক্স ওয়ের ব্রাউজারের অ্যাডঅন হিসেবেও এটি ব্যবহার করা যাবে। অ্যাডঅনটির ঠিকানা: https://addons.mozilla.org/en-US/firefox/addon/11587।
0 comments:
Post a Comment