সহজেই জিমেইলে ফাইল সংরক্ষণ

ওয়েবভিত্তিক ই-মেইল সেবায় নিজের অ্যাকাউন্টে বিভিন্ন তথ্য রাখা বেশ নিরাপদ। তবে ই-মেইলে ঢুকে (লগ-ইন) ফাইলগুলো সংযুক্ত (অ্যাটাচ) করা বেশ ঝামেলার। তবে জিমেইলে নিজের অ্যাকাউন্টে না ঢুকেই কোনো ফাইল বা ফোল্ডারে এক ক্লিকেই যদি পছন্দের ফাইল যুক্ত করে রাখা যায়।তবে এ জন্য বাড়তি একটি সফটওয়্যার লাগবে।
জিমেইলের জিড্রাইভ ভালোভাবে কাজ না করাতে সাধারণত অনেকই জিমেইলে দরকারি ফাইলগুলো সংযুক্ত করে রাখেন। তবে এ জন্য জিমেইলে লগ-ইন করতে হয় এবং ফাইলগুলোকে সংযুক্ত করে নিজের অন্য মেইলে বা ওই মেইলেই ই-মেইল করতে হয়। এসবের সমাধান দেবে ব্যাকআপ টু ই-মেইল সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিয়ে রাখলে যেকোনো ফাইল বা ফোল্ডারের ওপর মাউসের ডান বাটনে ক্লিক করে Backup To EMail-এ ক্লিক করলেই ফাইল সেখানে যাবে।ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটি জিপ হিসেবে সংযুক্ত হবে। ফাইল বা ফোল্ডার জায়গামতো যাওয়ার পর সেসব একটি মেইলের মাধ্যমে ইনবক্সে চলে আসবে।
ইচ্ছা করলে Backup To EMail মেইলগুলোকে ফিল্টার করে ইনবক্স এড়িয়ে নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে আসা যাবে। আর পরে অন্য কাউকে তো সেসব পাঠানো (ফরওয়ার্ড) যাবেই। মাত্র ১.৭৬ মেগাবাইটের বিনামূল্যের এই সফটওয়্যারটি www.backup2e.com ঠিকানার ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে।তবে এই সফটওয়্যারটি চালাতে কম্পিউটারে জাভা থাকতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment