ওয়েব বিশ্লেষণী মুক্ত সফটওয়্যার পিউইক

পিউইক একটি মুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক ওয়েব বিশ্লেষণী প্রোগ্রাম বা সফটওয়্যার। এটি দিয়ে নিজস্ব বা নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট-সংক্রান্ত বিভিন্ন তথ্য (যেমন-সাইটটি কতবার দেখা হচ্ছে, সাইটটি দেখার গড় সময়কাল, অপেক্ষাকৃত জনপ্রিয় পৃষ্ঠাগুলো, মাস বা দিনের কোনো নির্দিষ্ট সময়ের মোট ব্যবহারকারী, ব্যবহারকারীদের ভৌগোলিক অবস্থান, ব্যবহারকারীর ব্যবহূত কি ওয়ার্ড ইত্যাদি) সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়। অন্যান্য ওয়েব বিশ্লেষণী প্রোগ্রাম যেমন গুগল অ্যানালিটিকসের তুলনায় পিউইকের সুবিধা হলো, এটি নিজস্ব সার্ভারে রাখা যায়। ফলে এর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতেই থাকে এবং এর ইনস্টলেশন প্রক্রিয়াও বেশ সহজ। পিএইপ ও মাইএসকিউএলে তৈরি পিউইক। এতে সহজেই নতুন নতুন প্রোগ্রাম (প্লাগ-ইনস) যোগ করা যায়। বিস্তারিত জানা যাবে www.piwik.org ঠিকানার ওয়েবসাইট থেকে ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment