বাংলায় কারিগরি বিষয়ের ফোরাম
ইন্টারনেটে মাতৃভাষা বাংলায় ধীরে ধীরে ওয়েবসাইটের পাশাপাশি বাংলা ভাষায় ফোরামসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটের পাশাপাশি সম্পূর্ণ বাংলায় রয়েছে বিভিন্ন ফোরাম। সম্প্রতি বাংলায় গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন-সম্পর্কিত চালু হয়েছে www.forum.obosor.com ঠিকানার একটি ফোরাম সাইট। এ ফোরামে ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্রসহ বিভিন্ন গ্রাফিক সফটওয়্যার-সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। এ ছাড়া এ ফোরামে ওয়েবসাইট ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ের ওপর অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে। নির্দিষ্ট বিভাগ অনুযায়ী রয়েছে বিষয়ভিত্তিক খোঁজার সুবিধা। ফোরামের বিভিন্ন বিষয় নিয়ে বিনামূল্যে সদস্য হয়ে ফোরামে আলোচনা করা যাবে। পাশাপাশি এ ফোরামে রয়েছে আড্ডা বিভাগ, অনলাইন রেডিও প্লেয়ারসহ আরও নানা আয়োজন। ফোরামে বাংলা লেখার জন্য রয়েছে পাঁচ ধরনের কিবোর্ড। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যেকোনো কিবোর্ড ব্যবহার করে লিখতে পারবেন।
0 comments:
Post a Comment